মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়া বালুখালী ক্যাম্পে অভিযান চালিয়ে হামিদ হোসেন (৩৩) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮-এপিবিএনের পুলিশ সদস্যরা। এসময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। আটক হামিদ ১০ নম্বর ক্যাম্পের মৃত আহম্মদের ছেলে।

বুধবার (২৬ জানুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করে ৮-এপিবিএনের উপ-অধিনায়ক মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার) কামরান হোসেন।

তিনি জানান, উখিয়া বালুখালী ক্যাম্প এলাকার পানবাজারস্থল এক রোহিঙ্গার বসত বাড়িতে ইয়াবা লেনদেনের গোপন সংবাদের খবরে ৮-এপিবিএনের একটি দল বুধবার ভোরে সেখানে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে হামিদ হোসেনকে আটক করতে সক্ষম হন এপিবিএন সদস্যরা। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

হামিদের বিরুদ্ধে থানায় মাদক মামলা করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION