রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

কক্সবাজারে ২৪ ঘন্টায় ৬২ জন করোনায় আক্রান্ত

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৩৩ জন নমুনা পরীক্ষায় ৬৫ জন পজেটিভ এসেছে। এতে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬২ জন। অপর ৩ জন আক্রান্ত রোগীর ফলোআপ রিপোর্ট। নতুন শনাক্তের মধ্যে কক্সবাজার জেলার রয়েছে ৬১ জন। এতে কক্সবাজার সদর উপজেলায় সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত রয়েছে। কক্সবাজার সদরে রয়েছে ৩৬ জন। এছাড়া রামু উপজেলার ১ জন, উখিয়া উপজেলার ৫ জন, চকরিয়া উপজেলার ৮ জন, টেকনাফ উপজেলার ২ জন, পেকুয়া উপজেলার ৬ জন, কুতুবদিয়া উপজেলার ১ জন, মহেশখালী উপজেলার ২ জন, চট্টগ্রামের লোহাগাড়ার ১ জন রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এমন তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

গত ৬২ দিনে মোট ৭২৮১ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেষ্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ৯৩৫জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল। এতে কক্সবাজার জেলার রয়েছে ৮৫৬ জন। এর মধ্যে মহেশখালীতে ৩৪ জন, টেকনাফে ৩৮ জন, উখিয়ায় ১১০ জন, রামু ৫০ জন, চকরিয়ায় ১৮১ জন, কক্সবাজার সদরে ৩৫৭ জন, কুতুবদিয়ায় ৩ জন এবং পেকুয়ায় ৪৭ জন রয়েছে। এর সাথে রোহিঙ্গা ক্যাম্পের ৩৫ জন রোহিঙ্গা। অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের চাঁদগাঁও, সীতাকুঞ্জ, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION