মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

শপথ নিলেন ঝিলংজা, ভারুয়াখালী ও চকরিয়ার ৭ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান

এম.এ আজিজ রাসেল:
শপথ নিলেন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা, ভারুয়াখালী ও চকরিয়ার ৭ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি ) দুপুর ১২টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদ।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘ভোটাররা বিশ্বাস করে ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছে। তাই তাদের সেই বিশ্বাসের মর্যাদা সমুন্নত রাখতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। স্ব স্ব ইউনিয়েনের উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করতে সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। ’

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবস্তী রায়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, জেলা নির্বাচন অফিসার মো. শাহাদাত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম ও সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মাহমুদুল করিম মাদু।

শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন, কক্সবাজার সদরে ঝিলংজা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান টিপু সুলতান, ভারুয়াখালীর কামাল উদ্দিন, ফাঁসিয়াখালীর মো হেলাল উদ্দিন, হারবাংয়ের মেহরাজ উদ্দিন, বরইতলীর মোহাম্মদ ছালেকুজ্জামান, ডুলাহাজারার মো. হাসানুল ইসলাম আদর, সুরাজপুর মানিকপুেরর আজিমুল হক আজিম, চিরিঙ্গা ইউনিয়নের জামাল হোসেন, চৌধুরী, খুটাখালীর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION