মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মহেশখালীর গোরকঘাটা বাজারে অগ্নিকাণ্ড, ৬ টি দোকান ভস্মীভূত  

আমিনুল হক,মহেশখালী:
মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে ৪ টি দোকান পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে ২৭ জানুয়ারি রাত ৯ টা ৪৫ মিনিটে। জানা যায়, গোরকঘাটা বাজারের আল সাব্বির ইলেকট্রিক দোকানের বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
এ অগ্নিকাণ্ডে নুরুল হক হাজীর রড সিমেন্টের দোকান, মরহুম নজরুলের স্টুডেন্ট টেইলার্স, মিজানের  আল সাব্বির ইলেকট্রিক দোকান সিরাজের কম্পিউটার দোকান, নয়নের কুলিং কর্ণার,  মহিউদ্দিনের  ইলেকট্রিক দোকান সহ ৬ টি দোকান পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আল সাব্বির ইলেকট্রিক দোকানের ভিতরে দাও দাও করে আগুন জ্বলা দেখতে পেয়ে লোকজন  আগুন আগুন বলে চিৎকার দিতে থাকলে পার্শবর্তী জলদাশ পাড়ায় লোকজন ছুটে এসে জীবন বাজি রেখে আগুন নেভানোর চেষ্টা করেন। অনেকক্ষণ পরে ফায়ার সার্ভিসের টিম আসেন। পরে যৌথভাবে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে ৬ টি দোকান ভস্মীভূত হয়। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা করছেন বাজারের ব্যবসায়ীরা। উল্লেখ্য যে, ১৯৮৮ সালে একটি অগ্নিকাণ্ডে গোরকঘাটা বাজারে  ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
এছাড়াও ২০১৬ সালে গোরকঘাটা বাজার মসজিদ সংলগ্ন দোকান, ২০১৯ সালে গোরকঘাটা চৌরাস্তার মোড়ের রবি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION