বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে

করোনার টিকা,ছবি প্রথম আলো।

ভয়েস নিউজ ডেস্ক:

ওমিক্রনের প্রভাবে টানা চারদিন ১৫ হাজারের বেশি রোগী শনাক্ত হবার পর পঞ্চম দিনে রোগী সংখ্যা কমে এসেছে। কমেছে নমুনা পরীক্ষাও। শনাক্ত রোগী সংখ্যা কমলেও গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়েও বেশি মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হারও ৩১ শতাংশের ওপরে।

শনিবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় (২৮ জানুয়ারি সকাল ৮টা থেকে ২৯ জানুয়ারি সকাল ৮টা ) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৩৭৮ জন। শুক্রবার ১৫ হাজার ৪৪০ জন শনাক্তের তথ্য জানিয়েছিল অধিদফতর। এছাড়া গত ২৭ জানুয়ারি ১৫ হাজার ৮০৭ জন, ২৬ জানুয়ারি ১৫ হাজার ৫২৭ জন আর ২৫ জানুয়ারি ১৬ হাজার ৩৩ জন রোগী শনাক্ত হয়েছিল।

নতুন শনাক্ত হওয়া ১০ হাজার ২৩০ জনকে নিয়ে দেশে সরকারি হিসেবে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জন। গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ২০ জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদফতর। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৮ হাজার ৩২৯ জন মারা গেলেন।

আর গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ১০ শতাংশ। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ১০৯ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৬৩ হাজার ৪৭৮ জন সুস্থ হয়ে উঠলেন বলে জানাচ্ছে অধিদফতর।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৩ লাখ ৯০ হাজার ৩১৮টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৪ লাখ ২৭ হাজার ৯৫৭টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩৯ লাখ ৬২ হাজার ৩৬১টি। দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ১৮ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৬০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ ১৪ জন, নারী সাত জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ১০২ জন, নারী মারা গেলেন ১০ হাজার ২২৭ জন।

গত ২৪ ঘণ্টায় মতদের মধ্যে ৪১ থেকে ৫০ বছর বয়সী ছয় জন। ৬১ থেকে ৭০ বছর বয়সী পাঁচ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী চার জন আর ৫১ থেকে ৬০ ও ৮১ থেকে ৯০ বছর বয়সী তিন জন করে। ২১ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ মানুষের মৃত্যু হয়েছে; ১২ জনের। এরপর চট্টগ্রাম ও রংপুর বিভাগের দুজন করে আর রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে মারা গেছেন একজন করে। মৃতদের মধ্যে ১৮ জনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। আর বাকি তিনজনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION