বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে “বিধিনিষেধ”

ভয়েস নিউজ ডেস্ক:

করোনা পরিস্থিতিতে চলমান বিধিনিষেধের সময়সীমা আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও বাংলাদেশে এ রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের স্মারকে জারি করা সকল বিধিনিষেধ ও নির্দেশনার সঙ্গে নিচের শর্তগুলো সংশোধনপূর্বক সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো।

(ক) উন্মুক্ত স্থান ও ভবনের অভ্যন্তরে সামাজিক বা রাজনৈতিক, ধর্মীয় বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তাদের অবশ্যই করোনার টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে করা করোনা পরীক্ষার পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

(খ) সকল স্কুল-কলেজ এবং সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে পাঠদান বন্ধ থাকবে।

এই বিধিনিষেধ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।সুত্র: বাংলাট্রিবিউন।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION