মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক প্রতিহিংসার শিকার কক্সবাজারের বিএনপি নেতা এডভোকেট ফারুক ইকবাল

ভয়েস প্রতিবেদক:

জন্মলগ্ন থেকে বিএনপি রাজনীতির সাথে সক্রিয় এডভোকেট ফারুক ইকবাল রাষ্ট্রীয় বাহিনী এবং আওয়ামী লীগ নেতাদের প্রতিহিংসার শিকার হয়ে অনেকাংশে পলাতক জীবন যাপন করছেন দীর্ঘ সময় ধরে।

মহেশখালী পৌরসভার গোরকঘাটার বাসিন্দা হলেও হামলা—মামলার শিকার হয়ে বর্তমানে কক্সবাজার সদরে বসবাস করছেন। ৯০ দশকে বাংলাদেশ  জাতীয়তাবাদী  ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখায় নের্তৃত্বের ধারাবাহিকতায়, জাতীয়তাবাদী যুবদল মহেশখালী উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং ২০০৯ সন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহেশখালী পৌরসভা শাখার যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফারুক ইকবাল বলেন, দখলদারি, কর্তৃত্ববাদী, স্বৈরাচার সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় লেখালেখি করে দেশজুড়ে জনমত গঠন করায় ক্ষিপ্ত হয়ে রাষ্ট্রীয় বাহিনীর রোষানলের শিকার হয়েছেন। ইতিমধ্যে তিনি কারাবরন ও করেছেন। তিনি আরোও জানান, বর্তমানে খুবই আতঙ্কগ্রস্থ সময় পার করছেন। তাঁকে বিরুধী দলের পক্ষ থেকে হুমকি দেয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে লেখালেখি বন্ধ করার। না হলে তারা যে কোন সময় তাঁকে আটক পূর্বক গুম, খুনের মত ঘটনা সংঘটিত করবেন যাতে চিরতরে আওয়াজ বন্ধ থাকে।
উল্লেখ্য ফারুক ইকবাল, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের একজন বিজ্ঞ আইনীজীবী এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সক্রিয় সদস্য।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION