শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

শি চিনপিং ও পুতিনের আলোচনা, হোয়াইট হাউসের নাকচ

বিনোদন ডেস্ক:

চীনা প্রেসিডেন্ট শি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার আলোচিত বিষয়গুলোকে নাকচ করেছে হোয়াইট হাউস। দুই নেতা শুক্রবার যুক্তরাষ্ট্র বিরোধী একটি কৌশলগত জোটের ঘোষণা দেন। খবর ভয়েস অব আমেরিকা।

এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের নিজস্ব সম্পর্ক ও মূল্যবোধের সুরক্ষার ওপর আমাদের নিয়ন্ত্রণ আছে। যেখানে দ্বিমত পোষণ করি সেখানেও আমরা সে সব দেশের সঙ্গে কাজ করার উপায় খুঁজছি।’

ওই বৈঠকে ন্যাটোর সম্প্রসারণ বন্ধ ও পশ্চিমাদের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের শি সমর্থন করেন। মূলত ইউক্রেনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে রাশিয়ার সম্পর্কে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। একই বৈঠকে তাইওয়ান নিয়ে চীনের অবস্থানের প্রতি সমর্থন জানায় রাশিয়া।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক শুরুর কয়েক ঘণ্টা আগে শুক্রবার বিকেলে দুই নেতা বেইজিংয়ের দিয়াওইউতাই রাষ্ট্রীয় অতিথিশালায় মিলিত হন। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অন্যান্য দেশের কূটনীতিকরা মানবাধিকার লঙ্ঘনের জন্য এই খেলা বর্জন করেছে।

শি ও পুতিন একটি যৌথ বিবৃতি দেন। যেখানে অন্য দেশের ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ নিয়ে তাদের অসন্তোষের ওপর জোর দেওয়া হয়। চীন-রাশিয়ার একটি নতুন কৌশলগত ‘বন্ধুত্ব’ ঘোষণা করা হয়েছে যার ‘কোন সীমা নেই’ এবং ‘সহযোগিতার নিষিদ্ধ ক্ষেত্র’ নেই।ইউক্রেনের সঙ্গে মস্কোর বিরোধ সশস্ত্র সংঘাতে পরিণত হওয়ার হুমকি মুখে চীনের তরফ থেকে সমর্থন এলো।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION