সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

বাতিল জায়েদ খান, বিজয়ী নিপুন

ভয়েস নিউজ ডেস্ক:

টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ প্রমাণ হওয়ায় জায়েদ খানের সম্পাদক পদ বাতিল ঘোষণা করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করা হলো নিপুণকে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এমনটাই ঘোষণা করেন নির্বাচনের আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান।

একই অভিযোগে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত সদস্য চুন্নুর প্রার্থিতাও বাতিল করা হয়। আর সেই পদে বিজয়ী ঘোষণা করা হয় নাদির খানকে। এছাড়াও প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুনকে ‘পক্ষপাতদুষ্ট’ হিসেবে আখ্যা দেন আপিল বোর্ডের প্রধান সোহান।

সোহান জানান, রবিবার (৬ ফেব্রুয়ারি) এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে সংবাদ সম্মেলন করে।

এর আগে পূর্বনির্ধারিত সূচি মতে, এদিন বিকাল সোয়া ৪টার দিকে সমর্থকদের বহর নিয়ে বিএফডিসি ঢোকেন নিপুণ। সবার মুখে স্লোগান ছিলো ‌‘উই ওয়ান্ট জাস্টিস’। এসময় নিপুণের সঙ্গে ছিলেন সাইমন সাদিকসহ বিভিন্ন সমিতির সদস্যরা।

শিল্পী সমিতির সামনে খোলা প্রাঙ্গণে নিপুণ অংশ নেন আপিল বোর্ডের প্রধান নির্মাতা সোহানুর রহমান সোহান ও সদস্য মোহাম্মদ হোসেনের সঙ্গে। এদিন বিবাদী জায়েদ খান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য সমাপ্ত নির্বাচনের ‘সম্পাদক’ পদ নিয়ে ওঠা বিতর্ক সমাধানের লক্ষ্যেই আপিল বোর্ডের এই বৈঠক। যার মধ্যদিয়ে নিপুণের অভিযোগের ভিত্তিতে প্রার্থিতা বাতিল হলো নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের।

আর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আপিল বোর্ডকে নির্দেশনা দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

এদিকে এই আপিল বোর্ডকে ‘অবৈধ’ বলে দাবি করছেন জায়েদ খান। তার ভাষ্য, নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার পর এই বোর্ড বাতিল হয়ে যায়। ধারণা করা হচ্ছে, বোর্ডকে অবৈধ মনে করেন বলেই জায়েদ খান এই শুনানিতে অংশ নেননি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION