মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার প্রাইভেট কারে করে গাজা পাচারের সময় তল্লাশী করে বস্তাভর্তি ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব ১৫ এর সদস্যরা। এসময় এই মাদকের চালান পাচারকারী দুইজনকে জনকে আটক করা হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কালিরছড়া বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মো : জাহাঙ্গীর (৩৮), মনির হোসেন(৩১)।
কক্সবাজার র্যাব ১৫ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) বিল্লাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচলনা করা হয়। এই সময় একটি প্রাইভেটকার সহ ২জন মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়।
আটককৃতরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন কৌশলে কুমিল্লাহ থেকে গাঁজা চালান এনে কক্সবাজারের বিভিন্ন এলাকায় পাচার করে। তাদেরকে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
ভয়েস/আআ