মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
চকরিয়ায় পিকআপ ভ্যান চাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার রাতে নিহতের ভাই প্লাবন চন্দ্র সুশিল বাদি হয়ে অজ্ঞাত পিকআপ চালককে আসামি করে চকরিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং-১৫।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণি কক্সবাজার ভয়েসকে মামলা দায়েরের সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বিকেল সাড়ে পাঁচ টায় সেই ঘাতক পিকআপটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে ঘাতক চালক এখন পর্যন্ত পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে যেহেতু পিকআপটি জব্দ করা হয়েছে তারই সুত্র ধরে চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে একই দিন বিকালে নিহতদের শেষক্রিত্য সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম চলছে।
ভয়েস/আআ