বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

দেশে করোনায় একদিনে ৪১ জনের মৃত্যু

করোনা,ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

একদিনে করোনায় মৃত্যু বেড়েছে। তবে কমেছে নতুন রোগী ও শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় (৯ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৮টা) কেরোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন।বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর এর চেয়ে বেশি মৃত্যুর কথা জানিয়েছিল অধিদফতর। সেদিন মৃত্যু ছিল ৪৩ জন। বুধবার (৯ ফেব্রুয়ারি) ৩৩ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ২৬৪ জন, আর এ সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ। বুধবার ৮ হাজার ১৬ জন নতুন শনাক্ত, আর শনাক্তের হার ছিল ১৮ দশমিক ৮৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪১ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৮ হাজার ৭৪৪ জন। আর নতুন শনাক্ত হওয়া ৭ হাজার ২৬৪ জনকে নিয়ে এ পর্যন্ত দেশে সরকারি হিসাবে মোট শনাক্ত হলেন ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৬ জন সুস্থ হয়েছেন। তাদের নিয়ে দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৪৪ হাজার ৬২৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪২ হাজার ৫৭৮টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৮৬৭টি।

দেশে এখ পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৯টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৮৭ লাখ ৩২৭টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৯৭ হাজার ৬৮২টি।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৮১ শতাংশ, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৫২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪১ জনের মধ্যে পুরুষ ২৭ জন, আর নারী ১৪ জন। তাদের নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৩৫৫ জন, আর নারী মারা গেছেন ১০ হাজার ৩৮৯ জন।

মৃত ৪১ জনের মধ্যে বয়স বিবেচনায় সর্বোচ্চ মানুষের মৃত্যু হয়েছে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ১৬ জন। ৪১ থেকে ৫০ আর ৫১ থেকে ৬০ বছরের মধ্যে মারা গেছেন ৬ জন করে, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ২ জন, আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে মারা গেছেন ১ জন।

অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪১ জনের মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ২২ জন। বাকিদের মধ্যে চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ৫ জন, খুলনা ও রংপুর বিভাগে ৩ জন করে, আর সিলেট বিভাগে মারা গেছেন ২ জন।মারা যাওয়া ৪১ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৩৬ জন, আর বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৫ জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION