মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

এক জালেই ধরা পড়ল ১৪ লাখ টাকার লাল পোপা

ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:
কুতুবদিয়ায় এক জালেই ধরা পড়েছে ১৪ লাখ টাকার লাল পোপা মাছ। ভাগ্যমান এই জেলে হলেন উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী পাড়া গ্রামের দরিদ্র ৩জেলে সাঁচি মিয়ার ছেলে মোঃমিজান ও মোস্তাক আহমদের ছেলে ছৈয়দ নুরের।
বৃহস্পতিবার সকালে তাঁদের জালে আটকা পড়েছে ১১৬টি লাল পোপা। প্রতিটির ওজন ৮ থেকে ১৫  কেজি। মাছগুলো বিক্রি হয়েছে ১৪ লাখ টাকায়। কক্সবাজার ফিসারিঘাটের মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ কয়েকজন পোপা মাছগুলো কিনে নেন।
কুতুবদিয়া জেলে মোস্তাক ও ছৈয়দ নূর  বলেন, বুধবার রাতে  কুতু্বদিয়া চ্যানেলে তিনি জাল বসান। বৃহস্পতিবার সকালে জাল তুলতে গিয়ে দেখেন, জাল টেনে কূলে আনা যাচ্ছে না। পরে আরও লোকজনের সহায়তায় জাল তোলা হয়। দেখা যায় বড় আকৃতির অসংখ্য লাল পোপা লাফালাফি করছে। গণনা করে ১১৬টি পোপা পাওয়া গেছে। প্রতিটি মাছের ওজন ৮ থেকে ১৫ কেজি ।
মোস্তাক  বলেন, প্রথমে মাছগুলো ২০ লাখ টাকা পর্যন্ত দর উঠে। অনেক দরদামের পর কক্সবাজার ফিশারিঘাটের মোহাম্মদ সওদাগরসহ কয়েকজন ১৪ লাখ টাকা দিয়ে মাছগুলো কিনে নেন।
স্থানীয়রা জানিয়েছে, কুতুবদিয়া দ্বীপের ইতিহাসে এত গুলো পোয়া মাছ কোনও জেলের জালে ধরা পড়েনি। খবর পেয়ে স্থানীয়রা মাছগুলো দেখতে যায়। ঘটনাটি সবার মাঝে কৌতূহল সৃষ্টি করে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন জানান, এই ধরনের পোয়া মাছ গুলো সহজে পাওয়া যায় না, এ মাছ সাগরের গভীরে থাকে, ভাগ্যক্রমে জেলেদের জালে ধরা পড়ে।
লাল পোয়া মাছ গুলো এত মূল্যবান কেন? এমন প্রশ্নে উপজেলা মৎস্য অফিসার কর্মকতা আরো বলেন, লাল পোয়া  মাছের বায়ুথলিটা সাধারণত এক ফুট পর্যন্ত লম্বা হয়।
এই বায়ুথলি দিয়ে বিভিন্ন চিকিৎসাজনীত কাজে ব্যবহারের জন্য নানা প্রকার সার্জিক্যাল মেড়িসিন তৈরি করা হয়। তাই পোয়া মাছের দাম বেশি বলে জানান তিনি।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION