মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পাচারের সময় ৬ রোহিঙ্গা তরুণীসহ ৭জন উদ্ধার: মানবপাচারকারি আটক

বিশেষ প্রতিবেদক:
চাকরি ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাচারের সময় ৬রোহিঙ্গা তরুণী সহ ৭জনকে উদ্ধার করেছে র‌্যাব ১৫ কক্সবাজার। এসময় মানবপাচার চক্রের অন্যতম হোতা মো. ইদ্রিসকে আটক করা হয়।
আটক ইদ্রিস চট্টগ্রামের লোহাগাড়া এলাকার আহমদ কবিরের পুত্র।
শুক্রবার বিকালে র‌্যাব ১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন র‌্যাব- ১৫ এর অধিনায়ক মো: খায়রুল ইসলাম সরকার সাংবাদিকদের জানান, পাচারকারীরা প্রলোভনে ফেলে রোহিঙ্গাদের পাশ্ববর্তী দেশে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। কিন্তু র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে টেকনাফ- কক্সবাজার সড়কে তল্লাশী চালিয়ে ইদ্রিসকে আটক করে ৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. বশর ও সৈয়দ হোসেন আরও  দুইজনের নাম জানিয়েছেন ইদ্রিস। যারা ইদ্রিসের মানবপাচার চক্রের সদস্য। এই চক্রে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION