শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

ভাড়া করা স্বামী নিয়ে মুখ খুললেন রাখি

বিনোদন ডেস্ক:

সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটে শো ‘বিগ বস’র ১৫তম সিজনের একটি পর্বে বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত তার স্বামীকে নিয়ে হাজির হয়েছিলেন মঞ্চে। সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। তবে শো শেষ হবার পরপরই রাখি নাকি যেকোন জায়গাতে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন। আর এমনটা করাতেই বিপত্তি ঘটেছে। তাদের সম্পর্ক নিয়ে উঁকি দিচ্ছে নতুন মোড়। আর এটা নিয়ে যখন বিতর্ক চলছে ঠিক তখনই মুখ খুললেন রাখি।

স্বামীকে নিয়ে গণমাধ্যমে দেওয়া এক মন্তব্যে তিনি বলেন, আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে তেমন কিছু বলার নেই।‘বিগ বস’ শো শেষ করে এখন আমরা খুব ভালো বন্ধু হিসেবে আছি। আমাদের কিছু আইনি জটিলতা রয়েছে। সেগুলো সম্পন্ন হলে বিস্তারিত বলতে পারব। এখন সে গুলো নিয়েই রীতেশ ও আমি ব্যস্ত।

এদিকে আরও জানা যায় ‘বিগ বস’ শোতে যেদিন রাখি তার স্বামীকে নিয়ে গিয়েছিলেন সেদিন সালমান খান রাখিকে প্রশ্ন করেছিলেন সত্যিই কি রীতেশ তোমার স্বামী নাকি ভাড়া করে নিয়ে এসেছো? এরপর থেকেই মূলত বিতর্ক শুরু হয়।

এমন প্রশ্নের উত্তরে রাখি বলেন, ‘এই কথাটা এখন আমি সবাইকেই বলতে শুনছি মিডিয়াতে। এসব নিয়ে আমি আবার মাথা ঘামাই না। যার মনে যা যাচ্ছে তাই বলুন। আমি কাউকে এ বিষয়ে বেশি কিছু বলব না। যদি ভাড়া করে এনেই থাকি, তাহলে ভালো করেছি, বেশ করেছি। আর তাতে কি হয়েছে? আমরা অপেক্ষায় আছি ভালো দিনের।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION