মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

খালেদা জিয়ার পদক আন্তর্জাতিকভাবে কোন ভিত্তি নেই-মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মৎস্যও প্রাণীসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ছবি: কক্সবাজার ভয়েস.কম।

জিকির উল্লাহ জিকু:

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে বিদেশে ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত। দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে এই ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হবে।’

মন্ত্রী বলেন, ‘ দীর্ঘ সাড়ে তিন বছর পর বেগম জিয়া যে পদক পেয়েছেন, তা একটি দলীয় পদক। সেখানকার দলীয় নেতারা এই পদক দিয়েছেন। এই পদকদাতাদের কানাডায় কিংবা আন্তর্জাতিকভাবে কোন ভিত্তি নেই। তা হাস্যকর পদক।’

শনিবার রাত ৭টারদিকে কক্সবাজার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশকে একসময় তলাবিহীন ঝুড়ি বলে বিদ্রুপ করা হতো। প্রধানমন্ত্রীকে অযোগ্য বলে হাসাহাসি করতো। কিন্তু সেই প্রধানমন্ত্রী উন্নয়নের রুল মডেল হিসেবে দেশকে সমৃদ্ধশালী হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করেছেন। তিনিই জবাব দিয়ে জানিয়ে দিলেন বিশ্বের সৎ ও পরিশ্রমী নেতাদের মধ্য অন্যতম। বাংলাদেশের নতুন নতুন উন্নয়নমূলক খাতকে সমর্থন করে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। করোনা পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ বলেছিল বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দিবে। কিন্তু, জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতি কৌশলে মোকাবেলা করছে।

মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থস্তব্ধ। গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। গণমাধ্যম সমাজকে সঠিক পথ দেখায়। গণমাধ্যম ঠিকে থাকলে দেশ ঠিকে থাকবে।

কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্মবিষক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মুজিবুল ইসলাম।

এরআগে বিকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আয়োজিত সীউইডজাত পণ্য উৎপাদন ও জনপ্রিয়করণ শীর্ষক কর্মশালায় মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার অপ্রচলিত মৎস্যসম্পদ সীউইড উন্নয়নে বর্তমান বদ্ধ পরিকর। এজন্য বাণিজ্যিক গুরুত্বসম্পন্ন অপ্রচলিত মৎস্যসম্পদ সীউইড উন্নয়ন কাজে লাগাতে হবে। সীউইড উৎপাদন করে এটি ভোক্তাদের কাছে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা করে তোলা দরকার বলে মনে করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

মৎস্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমুদ্রের বিশাল এলাকায় আমাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এ বিশাল এলাকা জুড়ে মৎস্য, অপ্রচলিত মৎস্য ও সমুদ্রশৈবাল থেকে শুরু করে সমুদ্রের গভীরে খনিজ সম্পদ রয়েছে। সেই খনিজ সম্পদ আমরা আহরণ করবো। এটি হবে বাংলাদেশের উন্নয়ন বিনির্মাণের বড় অধ্যায়। সমুদ্রে সীউইড উৎপাদন যেহেতু সহজতর হচ্ছে সেহেতু গবেষণার মাধ্যমে এটি মানুষের খাদ্যাভাসে নিয়ে আসতে হবে। এটি স্বাদযুক্ত করতে পারলে আরো জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী উন্নয়নমুখী। সীউইডের বিষয়টি তাঁর নজরে আসলে এটি উন্নতকরণে যা যা সহায়তা দরকার তিনি করবেন। দেশের মানুষকে কর্মসংস্থানসহ অর্থনৈতিকভাবে এগিয়ে আসতে সীউইড গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
প্রকল্প পরিচালক মো. মহিদুল ইসলাম তার প্রেজেন্টেশনের মাধ্যমে সীউইডের গুরুত্ব ও পরিচিত তুলে ধরেন। সীউইড সাগরের লবণাক্ত পানিতে জন্মানো এক ধরনের ম্যাক্রোস্কোপিক, বহুকোষী উদ্ভিদ যা বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ সামুদ্রিক সম্পদ হিসেবে পরিচিত।

বাংলাদেশ উপকূলে কক্সবাজার জেলার সেন্টমার্টিন, টেকনাফ, ইনানী, কুতুবদিয়া ও বাঁকখালী নদীর মোহনা এবং পটুয়াখালীর কুয়াকাটাসহ সুন্দরবন উপকূলে প্রধানত শীত মৌসুমে সীউইড সবচেয়ে ভাল জন্মায়। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণায় আমাদের উপকূলীয় অঞ্চল হতে এখন পর্যন্ত ১৪২ প্রজাতির সীউইড সনাক্ত করা হয়েছে। যার মধ্যে ২৩ প্রজাতির সীউইড বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। সীউইডের বাণিজ্যিক গুরুত্ব অপরিসীম। এতে গুরুত্বপূর্ণ অণুপুষ্টি বিদ্যমান থাকায় রোগ নিরাময়ী পথ্য এবং ঔষধ ও খাদ্য শিল্পের কাঁচামাল হিসেবে বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি সীউইড মাছ ও হাঁস-মুরগির সম্পূরক খাবার, জৈব সার, জৈব জ্বালানী, প্রসাধনী সামগ্রী তৈরিতে বহুল বহৃত হয়ে থাকে।

সীউইডের পুষ্টিমান সীউইডের ব্যবহার সম্ভাবনার আলোকে কক্সবাজার উপকূলে প্রাপ্য সীউইডের বিভিন্ন প্রজাতি থেকে বাছাইকৃত সাতটি প্রজাতির সাধারণ পুষ্টিমান ও মাইক্রোনিউট্রিয়েন্ট, অ্যামাইনো এসিড ও ফ্যাটি এসিডের পরিমাণ নিরুপন করা হয়েছে।

সীউইড উন্নত খাদ্যমান, ঔষধিগুণ ও প্রাকৃতিক মিনারেল সমৃদ্ধ যা মানুষের বুদ্ধিমত্তা বিকাশ, শারীরিক-মানসিক সুস্থতা ও প্রয়োজনীয় অণুপুষ্টি যোগানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নিয়মিত ডায়েটে দৈনিক পাঁচ গ্রাম শুকনো সীউইড গ্রহণ একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য তার দেহের দৈনিক পুষ্টির প্রয়োজনীয়তা পূরণের জন্য যথেষ্ট । সীউইড চাষ আমাদের দেশে সামুদ্রিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে একটি নজ উদ্যোগ। দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণে সীউইড খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত যার মাধ্যমে জলবায়ু পরিবর্তন জনিত চ্যালেঞ্জ মোকাবেলাসহ বর্ধিঞ্চ জনসংখ্যার পুষ্টিকর খাবারের নিশ্চয়তা করা সম্ভব।

এসময় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তৌফিকুল আরিফ, কক্সবাজার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল মোস্তফাসহ সীউইড উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION