মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কুতুবদিয়ায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ভয়েস প্রতিবেদক,কুতুবদিয়া:
কুতুবদিয়ায় পুকুরে ডুবে এক দিনে ২ শিশুর মৃত‍্যু হয়েছে।  রবিবার  (১৩ ফেব্রুয়ারি) সকালে উত্তর ধুরুং চাঁদের ঘোনায় ও সন্ধ্যায়  আকবর বলী পাড়ায় পৃথক পানি ডুবির ঘটনা দু’টি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উত্তর ধুরুং চাঁদের ঘোনা গ্রামের দিদারুল ইসলামের  শিশু পুত্র আকিল (৩)  সবার অজান্তেই বাড়ির পাশে
পুকুরে ডুবে যায়। প্রায় আধা ঘন্টা পর পুকুরে খোঁজ পেয়ে প্রতিবেশিরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে ধুরুংবাজারে নকীব মেডিকেল হলে ডা: আলহাজ মো: নুরুল আলম কুতুবীর চেম্বারে এবং পরে উপজেলা  স্বাস্থ‍্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক  শিশুটি মৃত বলে জানান।
অপরদিকে একই দিন একই ইউনিয়নের সন্ধ‍্যা সাড়ে ৬ টার দিকে আকবর বলী পাড়ার মো: বাদশাহর শিশু কন‍্যা আলিফা মনি(৪) বাড়ির পুকুরে তলীয়ে যায়। পরে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত শিশু কনসালটেন্ট ডা: ফারিয়েল হক জিহান শিশুটিকে মৃত বলে জানান।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION