শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

পর্যটনশিল্প বিকাশে ভূমিকা রাখবে ঢাকাপোস্ট-মেয়র মুজিব

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেছেন, পর্যটন শিল্প, সরকারের চলমান উন্নয়ন প্রকল্প ও বিভিন্ন সমস্যা-সম্ভাবনার তথ্যবহুল সংবাদ তুলে ধরে ইতিমধ্যে জেলাবাসীর নজর কেড়েছে ঢাকাপোস্ট। পথচলার শুরুর এক বছরে দেশের অনলাইন মাধ্যমটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে অনেকদূর এগিয়ে গেছে। আশা করছি, তাদের অগ্রযাত্রা আরও প্রসারিত হবে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে ঢাকাপোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন, ট্যুর অপারেটর এসোসিয়েশনের সভাপতি আনোয়ার কামাল, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, কক্সবাজার ভয়েস ডট কমের প্রধান সম্পাদক ও প্রকাশক আবদুল আজিজ, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি নুপা আলম, টিভির জেলা প্রতিনিধি নেছার আহমদ, আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদক মো: আয়ুবুল ইসলাম, কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন, সময় টিভির সুজা উদ্দিন রুবেল, গাজী টিভির জেলা প্রতিনিধি ওমর ফারুক হিরু, নিউজ বাংলার জেলা প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, আজকের পত্রিকার লোকমান হাকিম, যুগান্তরের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, রাইজিং বিডির জেলা প্রতিনিধি তারেকুর রহমান, দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, দৈনিক জনকণ্ঠের অনলাইন ভার্সনের কক্সবাজার জেলা প্রতিনিধি আয়াসুল সিফাত, ডিবিসি চ্যানেলের ক্যামেরাপার্সন বাবু দে, একাত্তর টিভির ক্যামরাপার্সন হেলাল উদ্দিন ও সময় টিভির ক্যামেরা পার্সন মো: ফরাজ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি মুজিবুর রহমান ঢাকাপোস্টের জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম ফরহাদ সহ অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন। অনুষ্ঠান শেষে কক্সবাজারের স্বেচ্ছায় রক্তদানকারী মানবিক সংগঠন সন্ধানী, কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি জুনায়েদ এর হাতে ঢাকাপোস্টের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি মেয়র মুজিবুর রহমান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION