সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

উখিয়ায় ট্রাক-সিএনজি-ট্যুরিস্ট বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

ভয়েস প্রতিবেদক, উখিয়ায়:

কক্সবাজার-টেকনাফ শহিদ এটিএম জাফর আলম সড়কে দুইজন নিহতের একদিন পরই ট্রাক-সিএনজি-ট্যুরিস্ট বাস সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের ধুরুমখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক হলেন, রামুর খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং নয়াপাড়া গ্রামের সোলতান আহমদ মেম্বারের ছেলে মনিরুল ইসলাম (৩৮)। তাৎক্ষনিক আহত ৪ জনের মধ্যে ছৈয়দ কাশেম নামের একজনের নাম পাওয়া গেলে ও বাকিদের নাম পাওয়া যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমূখী একটি দ্রুতগামী ট্রাক আচমকা ব্রেক করলে পিছন দিয়ে আসা সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লাগে। এমতাবস্থায় সিএনজির পিছনে আসা আরেকটি ট্যুরিস্ট বাসও সিএনজিকে চাপা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে সিএনজিতে থাকা যাত্রীদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পথে সিএনজি চালক মারা যান। মরিচ্যা সিএনজি সমিতির নেতা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মনিরুল ইসলামের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরী হাইওয়ে পুলিশের দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ। তিনি বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে সেখানে যান। আশংকাজনক অবস্থান সবাইকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পথে সিএনজি চালক নিহত হন।

এ ঘটনায় দুমড়ে মুছড়ে গেছে সিএনজিটি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION