সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

রামুতে যুবকের মরদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
রামুতে ইমন বড়ুয়া (২১) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) রামু-মরিচ্যা সড়কের পাশ থেকে এ যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
নিহত ইমন রামু রাজারকুল ইউনিয়নের রাংকুট ঘোনারপাড়া এলাকার সুনীল বড়ুয়ার ছেলে।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় মেম্বার প্রার্থী নুরুল হক জানান, মাদকাশক্ত ছিল ইমন। সম্প্রতি কলেজ থেকেও চলে এসেছেন। বিয়েও করেছেন সম্প্রতি। রোববার রাতে বের হওয়ার পর সে বাড়ি ফিরেনি আর। তারপর সোমবার সকালে তার মরদেহ স্থানীয় জসিমের দোকানের পেছনে সড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসি।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু বলা যাচ্ছে না। তাই ময়না তদন্তের পরে সিদ্ধান্ত নেয়া হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION