সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের ব্যবহার করে জমি দখল

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহার করে জমি দখলের অভিযোগ উঠেছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) কক্সবাজার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য রাখেন, হাফেজ মুদ্দাচ্ছির। সংবাদ সম্মেলনে মাজেদা বেগম, ইফতেখার মাহমুদ ও খালেদ সাঈফী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মুদাচ্ছির দাবি করে বলেন, কক্সবাজারের পোকখালীর আজিজ উদ্দীন, আশরাফ আলী, নুরুল কাদের ও নুরুল আমিনসহ একটি ভুমিদস্যু সিন্ডিকেট পোকখালী আজিজুল উলুম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহার করে আমার পৈতৃক সম্পত্তি ১২ শতক জমি দখল করে নেয়। আজিজ উদ্দীন উক্ত মাদ্রাসার পরিচালক হওয়ার সুবাদে কৌশলে মাদ্রাসার শিক্ষার্থীদের জমি দখলে ব্যবহার করেছেন। পরে কোন উপায় না হয়ে আজিজ উদ্দীন, আশরাফ আলী, নুরুল কাদের ও নুরুল আমিনের বিরুদ্ধে ঈদগাও থানার অফিসার ইনচার্জ এর সাহায্য নিই। ওসি আদালত থেকে নিদের্শনা আনার পরামর্শ দিলে জমিটি রক্ষার জন্য আদালতের শরণাপন্ন হই।
আদালত বিষয়টি আমলে নিয়ে ১৪৪ ধারা আদেশ জারি করে সদর এসিল্যান্ড (ভূমি) কে জায়গার বিষয়ে সরেজমিনে তদন্ত পূর্বক রিপোর্ট দেওয়ার জন্য বলেন এবং অফিসার ইনচার্জ ঈদগাওঁ থানাকে বিরোধীয় জায়গার শান্তি শৃংখলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন।
যথারীতি সদর এসিল্যান্ডের পক্ষে ঈদগাওঁ ভূমি অফিসের তহশীলদার আদালতের আদেশের অনুবলে বাদী বি-বাদীকে নোটিশের মাধ্যমে অবগত করেন এবং ঈদগাওঁ থানার অফিসার ইনচার্জের পক্ষে ওসি তদন্ত এস.আই শামীমুল ইসলাম সাহেব বিবাদীকে আদালতের নির্দেশনা নোটিশের মাধ্যমে অবগত করেন। পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আসামী আশরাফ আলীর কাছে নোটিশ জারী করেন এবং মৌখিক ভাবে জমিতে কোন ধরণে স্থাপনা নির্মাণ না করার নির্দেশ দেন। কিন্তু গত ২০ ফেব্রুয়ারি মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের ব্যবহার করে জমিটি দখলে নেয়।
এ ব্যাপারে জানতে চাইলে মৌলভী আজিজ উদ্দিন জানান, জমি দখলের প্রশ্নই ওঠে না। জমিটি মাদ্রাসার মালিকানাধীন। অভিযোগকারী হাফেজ মুদাচ্ছিরের পিতা অনেক আগেই জমিটি বিক্রি করে দিয়েছেন। এতে করে জমির সত্ত্ব হারিয়েছেন তারা।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION