সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

এবার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সিংহের মৃত্যু

বিশেষ প্রতিবেদক :
এবার কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মারা গেছে সবচেয়ে বয়স্ক সিংহ ‘সোহেল’। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বয়স্ক জনিত কারণে সিংহটি মারা গেছেন জানিয়েছেন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের তত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম।

তিনি জানান, বুধবার বিকাল সাড়ে ৪টারদিকে সিংহের বেষ্টনী থেকে বয়স্ক সিংরাজ সোহেলের মৃতদেহ উদ্ধার করা হয়। গত ২০০৪ সালে ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়া খানা থেকে ৪ বছর বয়সে সোহেলকে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়েছিল। বিগত ৩-৪ বছর ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিল সে। সোহেলের বয়স হয়েছিল ২২ বছর। সাধারণত সিংহ ১৫-১৮ বছর বাঁচে। সাফারি পার্কে স্ত্রী নদী, ছেলে শাবক সম্রাট  ও মেয়ে শাবক টুম্পা রয়েছে।

মাজহারুল ইসলাম আরো জানান, ২০১৯ ও ২০ সালে সোহেল অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষক পৃথকভাবে তার চিকিৎসা করেন। তারাও অবজারভেশনে তার বার্ধক্য ও আয়ুষ্কাল শেষের দিকে বলে উল্লেখ করেন। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় তিনি চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বুধবার রাতে মৃত সিংহের ময়নাতদন্ত সম্পন্ন করেন চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) সুপন নন্দী ও পার্কের ভ্যাটেনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন। এরপর পার্কের ভেতরে মাটিতে পুঁতে ফেলা হয় সিংহরাজ সোহেলকে।

সুপন নন্দী বলেন, ‘বার্ধক্যজনিত কারণে সিংহটির মৃত্যু হয়েছে। স্বাভাবিক অবস্থায় সিংহ বাঁচে ১৫ থেকে ১৮ বছর। সাফারি পার্কে মারা যাওয়া এই পুরুষ সিংহের বয়স হয়েছিল ২২ বছর। কয়েক বছর ধরে সিংহটি বার্ধক্যজনিত রোগে ভুগছিল।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION