সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ধেছুয়াপালংয়ে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা বিজিবির চেকপোস্টের উত্তরে একটি বিল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে রামুর খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকার ফরিদ হাজীর বাড়ির সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ওই যুবককে উপর্যুপরি আঘাত করে করে সড়কের পাশের বিলে ফেলে রেখে যায়। নিহত যুবকের পরনে ছিল হাফহাতা গেঞ্জি ও জিন্সপ্যান্ট। তার শরীরে বিভিন্ন অংশে ছুরিকাঘাত রয়েছে। নিহত যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তাঁর বয়স আনুমানিক ১৮-২০ বছর।

থানা-পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বিলে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা হিমছড়ি পুলিশ ফাঁড়ি ও রামু থানা-পুলিশকে ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসেছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সড়কের পাশে একটি বিলে নিহতের লাশ পড়ে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের শরিরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION