সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক:
টেকনাফেপৌনে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডারগাড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক মুল্য ১৫ কোটি ৮৫ লাখ টাকা বলেজানিয়েছেন বিজিবি। শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা নাফনদীরবেড়িবাধ এলাকা থেকে এসব ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।
টেকনাফ ২নং বিজিবি’রঅধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার স্বাক্ষিত একবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হ্নীলা বিওপি’র সদস্যরা ওই এলাকার নাফ নদী দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর এর একটি বিশেষ টহলদল বেড়িবাঁধে অবস্থান করে।
এসময় শনিবার ভোর আনুমানিক ৪টারদিকে সন্দেহভাজন ২ জন চোরাকারবারীকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। টহলদল উক্ত ব্যক্তিদেরকে দেখা মাত্রই চ্যালেঞ্জ করে খুব দ্রুত তাদের দিকে অগ্রসর হয়। চোরাকারবারীরা বিজিবি’র চ্যালেঞ্জকে উপেক্ষা করে মিয়ানমারের দিকে চলে যেতে থাকলে, বিজিবি টহলদল উক্ত সন্দেহভাজন চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে তাদেরকে থামানোর চেষ্টা করে। বিজিবি’র গুলিতে চোরাকারবারীগণ ভীতসন্ত্রস্ত হয়ে তাদের সাথে থাকা একটি বস্তা ফেলে রাতের অন্ধকারে ডুব সাঁতার দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল বর্ণিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতর হতে ১৫ কোটি ৮৫ লাখ টাকা মুল্যের ৩কেজি ১৭০গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। অজ্ঞাত আসামীদেরকে আটকের জন্য পার্শ্ববর্তী স্থানে অভিযান পরিচালনা করা হলেও তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস বহন এবং পাচারের দায়ে অজ্ঞাত আসামীদ্বয়ের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে।
ভয়েস/আআ