বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

টেকনাফে আগ্নেয়াস্ত্র সহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক:
টেকনাফ থেকে অস্ত্র-গুলিসহ ও গ্রুপের নিজস্ব পোশাকসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে ৮টি অস্ত্র, ১৮ রাউন্ড গুলি, পুতিয়া গ্রুপের নিজস্ব পোশাক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দুইজনই রোহিঙ্গা ডাকাত পুতিয়া গ্রুপের সদস্য।
বুধবার বেলা ১১ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার।
গ্রেপ্তারকৃতরা  হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদারপাড়া এলাকার মৃত ইদ্রিসের ছেলে মোহাম্মদ রমিজ (২৭) ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা মৃত জহিরের ছেলে মোহাম্মদ শফিক (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে রোহিঙ্গাদের শীর্ষ ডাকাত পুতিয়া গ্রুপের সদস্য বলে জানিয়েছে র‍্যাব।
কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার বলেন, বুধবার ভোরে টেকনাফের লেদা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে পাচারকালে এসব অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাদের কাছে থাকা বস্তাবর্তী ৬টি একনলা বন্দুক, ১ টি থ্রি কোয়াটার গান, ১টি ওয়ান শুটারগান, ১৮ রাউন্ড তাজা গুলি-কার্তুজ ও ৫ সেট পোশাক উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গেল ১৯ ফেব্রুয়ারী এ গ্রুপের সদস্য খায়রুল আমিনকে গ্রেপ্তারের পর থেকে র‍্যাব সদস্যরা তাদের নজরদারিতে রাখছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION