মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের পৃষ্টপোষকতায় শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ২০২২।
৩মার্চ বৃস্হপতিবার বিকাল ৫টায় পরিষদ মাঠে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. সিরাজুল মোস্তফা, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদুল ইসলাম চৌধুরী, মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শরীফ বাদশা,মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, মহেশখালী থানার ওসি আব্দুল হাই ,কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ও মাতাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবু হায়দার, শাপলাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ ওসমান সরওয়ার, সাধারন সম্পাদক ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন মাহামুদ,
মাওলানা ওসমান গনী,মাষ্টার রুহুল আমিন বিএ,মাষ্টার দিদারুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈনিত নেতা,শিক্ষক সর্বপেশার লোকজন।