সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫টি অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ ১ জনকে আটক করেছে র্যাব-১৫। এসব অস্ত্র মাদক পাচার, জলদস্যুতা ও বনদস্যুতায় ব্যবহার করা হচ্ছিল বলে র্যাব দাবি করছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে এসব বিষয় নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার।
তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর থেকে টানা ৫ ঘণ্টার অভিযান চালানো হয় পেকুয়া টৈটংয়ের পাহাড়ি এলাকায়। এসময় গহীন পাহাড়ি জঙ্গলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক দেলোয়ার টৈটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সে হত্যা, জলদস্যুতাসহ একাধিক মামলার আসামি।
তিনি আরও জানান, দেলোয়ারের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে পেকুয়া থানায় হস্তান্তর করা হবে।
ভয়েস/আআ