সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

২দফায় হামলায় কুতুবজোম দক্ষিণ পাড়ায় মাদরাসা ছাত্রীসহ আহত ৩

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালীর কুতুবজোম দক্ষিণ পাড়ায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এক মাদরাসা ছাত্রী সহ ৩জন কে কুপিয়ে জখম ও টমটম গাড়ী ভাংচুর করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে ১মার্চ ও ৩মার্চ ২দফায় কুতুবজোমের দক্ষিন পাড়ায়।
১মার্চ প্রথম দফায় জমির বিরোধ নিয়ে হামলা করে মোক্তার ও আকতার কামাল তাদের হামলায় আহত হয় স্থানীয় মৃৃত আব্দুল মালেক এর পুত্র শাহাব উদ্দিন ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে। এ ঘটনায় মহেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করে আহত শাহাবুদ্দিন।
মহেশখালী থানা পুলিশর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে মাদরাসা ছাত্রী উম্মে কুলছুম ঘটনার স্বাক্ষী দেয়।এতে  ক্ষিপ্ত হয়ে পুলিশ চলে আসার পর আকতার কামাল ও মোক্তারের নেতৃত্বে ৩ মার্চ বিকালে পূনরায় হামলা চালায় এতে খুরশিদা (৪০) ও উম্মেকুলছুমকে মাথায়,হাতে বুকে মারাত্বক জখম করে। একটি টমটম গাড়ী ভাংচুর করে লুটপাট চালায়।
এদিকে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মহেশখালী হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা নেয়।
হামলাকরীদের বসত বাড়ী আহতদের পাশাপাশি হওয়ায় তারা আরো হামলার আশংকায় নিরাপত্তাহীনতায় ভোগছে।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান,ঘটনা সম্পর্কে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভয়েস/ জেইউ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION