সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ক্রিকেট স্টাম্পের আঘাতে যুবকের মৃত্যু

ভয়েস প্রতিবেদক:

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী রামুর কচ্ছপিয়ায় সংঘর্ষে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের হামলায় আহত যুবক জয়নাল আবেদীন (২৫) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৫ মার্চ) সকাল ১০ টায় মারা গেছেন। ঘটনাটি ঘটেছে কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি গ্রামে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার ছালেহ আহমেদ জানান, গত ৩ মার্চ ইউনিয়নের দোছড়ি গ্রামের ফকিরা কবরস্থান সংলগ্ন মাঠে স্থানীয় তিতার পাড়া ও দোছড়ি এ দু’ গ্রামের যুবকদের মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা হয়।

এতে তিতার পাড়া গ্রামের খেলোয়াড় মনির আহাম্মদ এর ছেলে চৌধুরী’র হাতে থাকা স্ট্যাম্পের আঘাতে দোছড়ি এক খেলোয়াড় এর বড় ভাই মৃত মনির আহাম্মদ এর ছেলে এক সন্তানের জনক জয়নাল এর মাথায় মারাত্মকভাবে আহত হয়।

ওই দিন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সে হাসপাতালে মারা যান। এ বিষয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই মোজাম্মেল হক বলেন,কোন পক্ষ ফাঁড়ি পুলিশকে অবগতআ করেননি।

মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION