শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

তৃতীয় দফা বৈঠকে বসতে চাচ্ছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দুই দফা বৈঠক হয়েছে, তবে এ বৈঠক থেকে তেমন কোনো ফল আসেনি। এবার তৃতীয় দফা বৈঠকে বসতে চাচ্ছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্টের একজন উপদেষ্টা গতকাল শুক্রবার এসব কথা জানান। চলতি সপ্তাহেই বৈঠকের কথা বলেন তিনি। খবর এএফপির।

ইউক্রেনের পক্ষে গত দুই বৈঠকে অংশ নেওয়া ওই কর্মকর্তা স্থানীয় সময় গতকাল বলেন, মস্কোর সামরিক আগ্রাসনের কারণে শুরু হওয়া লড়াই বন্ধে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে তৃতীয় দফা বৈঠকে বসার পরিকল্পনা করছে ইউক্রেন। কিয়েভ চলতি সপ্তাহেই রাশিয়ার সঙ্গে এই বৈঠকে বসতে চাচ্ছে বলেও জানান তিনি।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেন, ‘আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। কাল বা পরশু বৈঠক হতে পারে।’

পোদোলিয়াক বলেন, তৃতীয় দফা বৈঠকের দিনক্ষণ নির্ধারণের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্রেমলিন থেকে উত্তরের অপেক্ষায় আছে কিয়েভ।

বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেন, তিনি পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে আশ্বস্ত করা হয়েছে, সপ্তাহ শেষে আলোচনা আবার শুরু হবে।

বেলারুশ-ইউক্রেন সীমান্তে এর আগে দুই দফা বৈঠক হলেও তা যুদ্ধ বন্ধে ব্যর্থ হয়েছে। তবে উভয় পক্ষ বেসামরিক নাগরিকদের জন্য মানবিক করিডর তৈরিতে রাজি হয়।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION