শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

অবহেলিত শিশুরা কেক কাটলো দেশরূপান্তরের

ভয়েস প্রতিবেদক:

দায়িত্বশীলদের দৈনিক দেশরূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটলো সমাজের অনহেলিত ও সুবিধা বঞ্চিত শিশুরা। রবিবার দুপুর ১২টারদিকে কক্সবাজার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কেক কাটা হয়। এতে দৈনিক দেশরূপান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি আবদুল আজিজ, কক্সবাজারের পথশিশুদের কল্যাণমুলক সংগঠন নতুন জীবন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জি টিভির জেলা প্রতিনিধি ওমর ফারুক হিরু ও নিউজ পোর্টাল কক্সবাজার ভয়েসের বার্তা সম্পাদক জিকির উল্লাহ জিকু সহ অনেকে উপস্থিত ছিলেন।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, কক্সবাজার শহর ও শহরের বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজারো পথশিশু। এসব পথশিশুরা সমাজে আজ অবহেলিত। একারণে এই সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দৈনিক দেশরূপান্তর কেক কেটে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করাই সত্যি প্রশংসার দাবি রাখে। প্রতিষ্ঠাবার্ষিকীতে দৈনিক দেশরূপান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

এর আগে দুপুর সাড়ে ১১টায় আরও একটি কেক কেটে দৈনিক দেশরূপান্তরের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে সুশীল সমাজ ও বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ অংশ নেয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION