বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক:

রাজধানী কিয়েভে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনী, এমন সতর্কবার্তা দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেন সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেন, মস্কোর বাহিনী শহরটিতে পূর্ণ সামরিক হামলা চালাতে রসদ যোগাড় করছে।

তিনি আরও বলেন, ট্যাংক এবং মোটরচালিত পদাতিক বাহিনীগুলো নিকটবর্তী শহর ইরপিনের দিকে এগিয়ে যাচ্ছে।

তাদের কাছে সবশেষ তথ্য অনুযায়ী, রুশ কমান্ডাররা নিজেদের বাহিনীকে চেরনোবিল বর্জন অঞ্চলের মধ্যে দিয়ে বেলারুশ থেকে জ্বালানি সরবরাহ করছে।

অন্যান্য কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভ, চেরনিহিভ, সুমি এবং দক্ষিণের মাইকোলাইভ ঘেরাও-এ আরও শক্তি প্রয়োগ করেছে রাশিয়ার সামরিক বাহিনী। কয়েকদিন ধরে ওই এলাকাগুলোতে ভারী গোলাবর্ষণের খবর পাওয়া যাচ্ছে।

এদিকে রুশ বাহিনী হাসপাতাল, নার্সারি এবং স্কুলসহ ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা। তিনি দাবি করেন, ইউক্রেনীয় সেনাবাহিনীর ‘প্রবল প্রতিরোধের’ মুখে পড়ে রাশিয়া বেসামরিক নাগরিকদের ওপর ‘ব্যাপক অভিযান’ চালাচ্ছে।

সূত্র: বিবিসি/ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION