শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

এক সপ্তাহে করোনা সংক্রমণ কমেছে ৫১.২ শতাংশ

সদর হাসাপাতাল সড়কেও করোনার ভয়াবহতার মধ্যেও মানুষের ভীড়। ছবি প্রতিবেদক।

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু কমছে। স্বাস্থ্য অধিদফতর বলছে, দেশে গত এক সপ্তাহে (২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত সময়ে) সংক্রমণ কমেছে ৫১ দশমিক ২ শতাংশ। একইসঙ্গে মৃত্যু কমেছে ২৩ দশমিক ৫ শতাংশ।সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে প্রকাশিত এপিডেমিওলজিক্যাল প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গত এক সপ্তাহে দেশে এক লাখ ৫০ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৫৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে (২১ ফেব্রুয়ারি-২৭ ফেব্রুয়ারি) এক লাখ ৬৭ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত ছিলেন ৯ হাজার ৩৮৯ জন। এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণ কমেছে ৫১ দশমিক ২ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে দেশে করোনায় ৫২ জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৬৮। সপ্তাহের ব্যবধানে দেশে মৃত্যু কমেছে ২৩ দশমিক ৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৯ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৩৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জনে। শনাক্তের হার ২ দশমিক ১৮ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION