শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

ইউক্রেনের গুরুত্বপূর্ণ তথ্য অন্য দেশে পাঠানোর প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক:

আগ্রাসনকারী রুশ বাহিনী আরও ভেতরে প্রবেশ করলে স্পর্শকাতর তথ্য ও সার্ভার বিদেশে পাঠানোর প্রস্তুতির প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করেছে ইউক্রেন সরকার। বুধবার দেশটির এক সিনিয়র সাইবারসিকিউরিটি কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

ইউক্রেনের রাষ্ট্রীয় বিশেষ যোগাযোগ ও তথ্য সুরক্ষা সেবা বিভাগের উপপ্রধান ভিক্টর ঝোরা জানান, তার দফতর যেকোনও আকস্মিক ঘটনার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে এর সবকিছুই নির্ভর করছে রুশ আগ্রাসনের কারণে সরকারের স্পর্শকাতর নথি কতটা ঝুঁকির মুখে পড়ছে তার ওপর।

ভিক্টর ঝোরা বলেন, আমরা মাঠ প্রস্তত করছি। প্লান এ হচ্ছে ইউক্রেনের অভ্যন্তরেই আইটি অবকাঠামো সুরক্ষিত রাখা। আর এগুলো অন্য কোনও দেশে সরিয়ে নেওয়া ‘প্লান বি বা সি হতে’ পারে জানান তিনি। ঝোরা জানান, সরিয়ে নেওয়া কেবল তখনই সম্ভব হবে যখন ইউক্রেনীয় আইনপ্রণেতারা রেগুলেটরি পরিবর্তন অনুমোদন করবেন।

গত ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরুর পর ইউক্রেনের কর্মকর্তারা ইতোমধ্যেই বিভিন্ন আইটি সরঞ্জাম এবং ব্যাকআপ রুশ বাহিনীর নাগালের বাইরে নিতে সেগুলো আরও সুরক্ষিত এলাকায় সরিয়ে নিতে শুরু করেছেন।

গত মাসে ভিক্টর ঝোরা জানান, ঝুঁকির মুখে পড়লে স্পর্শকাতর তথ্য রাজধানী কিয়েভের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে অন্য কোনও দেশে সেগুলো পাঠিয়ে দেওয়ার সম্ভাব্য পরিকল্পনা আরও একধাপ আগানো পদক্ষেপ হবে।

ইউক্রেন ইতোমধ্যেই বেশ কয়েকটি দেশের কাছ থেকেই তথ্য রাখার সম্মতি পেয়েছে। তবে সেসব দেশের পরিচয় প্রকাশ করেননি ভিক্টর ঝোরা। তবে তিনি জানান, এক্ষেত্রে কোনও ইউরোপীয় স্থানকেই অগ্রাধিকার দেওয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION