রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

তৃতীয়বারের মতো ‘প্লাজমা থেরাপি’ নিয়েছেন ডা. জাফরুল্লাহ

ভয়েস নিউজ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ তৃতীয়বারের মতো ‘প্লাজমা থেরাপি’ নিয়েছেন।

শুক্রবার রাতে তিনি ডায়ালাইসিস করান এবং প্লাজমা থেরাপি নেন বলে জানান গণস্বাস্থ্য কেন্দ্রর জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।

শনিবার সকালে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘স্যার একটু ভালো আছেন। অক্সিজেন খুলে দেওয়া হয়েছে।

তিনি সকালে নাস্তা করেছেন। ’
ফরহাদ আরও জানান, এর আগে রাতে ডায়ালাইসিস করান এবং প্লাজমা থেরাপি নেন ডা. জাফরুল্লাহ। এ নিয়ে তৃতীয়বারের মতো প্লাজমা থেরাপি নিলেন তিনি।

করোনা আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত অক্সিজেন সাপোর্ট ছাড়াই তিনি স্বাভাবিক ছিলেন। তবে শুক্রবার দিনভর তাকে অক্সিজেন সাপোর্ট নিতে হয়।

গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষাতেই তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস শনাক্ত হয়।

তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION