শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

তুুরস্কে শান্তি আলোচনায় বসছে রাশিয়া- ইউক্রেন

ভয়েস নিউজ ডেস্ক:

শান্তি আলোচনার অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ মার্চ) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসতে চলেছেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্রো কুলেবা। তুরস্কের আন্তালিয়া শহরে আন্তর্জাতিক কূটনৈতিক ফোরামের আলোচনার ফঁকে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথম দুই দেশের সর্বচ্চো পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তুরস্কের শীর্ষ কূটনীতিক মেভলুত কাভুসোগলু সম্প্রতি এক টুইট বার্তায় একথা জানিয়েছেন।

এদিকে আলোচনায় বসার বিষয়টি সংবাদ মাধ্যম টেলিগ্রামকে নিশ্চিত করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। শনিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা জানান, আলোচনাটি অর্থবহ হলেই তিনি ল্যাভরভের সঙ্গে বসতে প্রস্তুত আছেন।

তিনি আরো বলেন, ‘আমরা আশা করি যে এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্ট হবে। শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার দিক থেকে এটিএকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
সংবাদ সংস্থা রয়টার্স জানায়, বৈঠকের সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।

ন্যাটো সদস্যভুক্ত দেশ তুরস্কের সঙ্গে রাশিয়া এবং ইউক্রেনের সমুদ্রসীমা রয়েছে। এছাড়া এশিয়ার এ দেশটির সঙ্গে মস্কো ও কিয়েভের ভালো সম্পর্ক রয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আঙ্কারা মস্কোর সঙ্গে কিয়েভের লড়াই বন্ধে মধ্যস্ততা করার প্রস্তাব দিয়েছিল। এছাড়া তুরস্ক জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়ে মস্কোকে যুদ্ধে বন্ধের আহ্বান জানিয়েছিল।

ইউক্রেনের রুশপন্থী দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে গত মাসের ২৪ তারিখ ইউক্রেনে হামলা চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তার নির্দেশের পর থেকে পূর্ব ইউরোপের দেশটির তিন দিক থেকে হামলা চালাতে শুরু করে রুশ বাহিনী। দুই পক্ষের মধ্যে চলা লড়াইয়ে এখন পর্যন্ত কয়েক শ মানুষ নিহত হয়েছেন। উদ্বাস্তু হয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে ২০ লাখের বেশি সাধারণ ইউক্রেনীয়। যুদ্ধে বন্ধে এখন পর্যন্ত উভয় পক্ষের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে তিন দফা বৈঠক হয়েছে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION