বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

প্রাথমিকের ক্লাস রবিবার ও মঙ্গলবার

প্রাথমিক শিক্ষা, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:
প্রাক-প্রাথমিক শ্রেণির সরাসরি শ্রেণি কার্যক্রম চালু হচ্ছে আগামী ২ মার্চ থেকে। প্রতি সপ্তাহের রবিবার ও মঙ্গলবার স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম চলবে। বৃহস্পতিবার (১০ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৯ মার্চ মন্ত্রণালয় জানিয়েছিল, ১৫ মার্চ থেকে পাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম চালু হবে।

মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য ২০২০ সালের ১৬ মার্চ থেকে প্রাথমিক বিদ্যাললয়ের সব ধরনের সরাসরি শ্রেণি কার্যক্রম বন্ধ ছিল। পরবর্তী সময়ে গত ২ মার্চ সরাসরি সব শ্রেণির কার্যক্রম চালু করা হলেও প্রাক-প্রাথমিকের শ্রেণি কার্যক্রম বন্ধ আছে।

অফিস আদেশে আরও বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে পাঠানো রুটিনে প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম ২০ মার্চ থেকে শিক্ষক সহায়িকায় দেওয়া রুটিন অনুসারে চালুর নির্দেশনা দেওয়া আছে। বর্তমানে দেশে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণের হার বিবেচনা করে ২০ মার্চের পরিবর্তে আগামী ১৫ মার্চ সপ্তাহে দুই দিন (রবিবার ও মঙ্গলবার) প্রাক-প্রাথমিকের সরাসরি শ্রেণি কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অফিস আদেশে নির্দেশ দেওয়া হয়েছে।

বিভাগীয় উপপরিচালক (সকল), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুপারিনটেনডেন্ট (সকল), প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), উপজেলা/থানা শিক্ষা অফিসার, উপজেলা/থানা রিসোর্স সেন্টার, ইন্সট্রাক্টর, উপজেলা/থানা রিসোর্স সেন্টারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION