সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সাইফুদ্দীন আল মোবারক, টেকনাফ:
টেকনাফে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে মাদক কারবারীদের কঠিন হুশিয়ারী উচ্চারণ করে কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন হইতো মাদক ছাড়েন, না হয় এলাকা ছাড়েন । জনপ্রতিনিধিরা সোচ্চার না হলে মাদক ব্যবসা বন্ধ হবে না বলে বক্তব্যে জানিয়েছেন। সামাজিক ভাবেও মাদক ব্যবসায়ীদের ভয়কট করার আহবানও জানান তিনি ।
শনিবার (১২ মার্চ) টেকনাফ মডেল থানায় অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় ।এতে পুলিশ সুপার হাসানুজ্জামান প্রধান অথিতির বক্তব্যে এসব কথা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, পৌরমেয়র হাজী মোহাম্মদ ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া -টেকনাফ) সার্কেল শাকিল আহমদ, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাষ্টার জাহেদ হোছেন, সহ-সভাপতি জহির আহমদ, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী,বাহাড়ছাড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি সাইফুদ্দিন খালেদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহারদুরসহ সাংবাদিক সমাজ, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিংয়ের নেতৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন ।এতে তাঁরাও বিভিন্ন মতামত তুলে ধরেন ।
ভয়েস/আআ