সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
জমকালো আয়োজনে শেষ হলো ঐতিহ্যবাহী টেকপাড়া সোসাইটির বার্ষিক মিলনমেলা। শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় ছৈয়দ আহমদ মাস্টারের বাড়িতে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক ছৈয়দ আহমদ।
টেকপাড়া সোসাইটির সভাপতি এম.জাহেদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য ওয়াসিফ কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল খালেক, মোঃ সানা উল্লাহ, খোরশেদ আলম, অধ্যক্ষ জসিম উদ্দিন, মমতাজুল ইসলাম ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “গোটা বিশ্বে আজ চরম অস্থিরতা বিরাজ করছে। সমাজ জীবনে নেমে এসেছে নৈরাজ্য। সত্য-সুন্দর, নীতি-নৈতিকতা হারিয়ে মানুষ হয়ে উঠেছে অসহিষ্ণু। সমাজ ও রাষ্ট্রীয় জীবনে দেখা যাচ্ছে নানা বিপর্যয়। এর হাত থেকে মুক্তি পেতে হলে প্রকৃত মানুষ তৈরি করতে হবে। সৃষ্টি করতে হবে আলোকিত মানুষ। এক্ষেত্রে আলোকিত মানুষ ও আদর্শ সমাজ গঠনে টেকপাড়া সোসাইটির ভূমিকা অপরিসীম। বক্তারা নানা সমস্যা নিরসন করে টেকপাড়ার মানুষের কষ্ট লাঘবের আশ্বাস দেন।”
এর আগে টেকপাড়া সোসাইটির সূচনা থেকে বেশ কিছু সামাজিক কর্মকাণ্ড অতিথির মাঝে তোলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আশিকুজ্জামান।
এসময় টেকপাড়া সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মোঃ খালেদ, ইয়াছিনুল আলম, সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, মিজানুর রহমান, মাহবুবুর রহমান, সাইফুল কবির রনি, জসিম উদ্দিন বড় ও মুহাম্মদ আইয়ুব, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ উল্লাহ্ মিয়া, অতিরিক্ত সাধারণ সম্পাদক তানবীর মোকাম্মেল জোসেফ, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (ছোট), জামাল উদ্দিন বাবু, এমরানুল ইসলাম, রিসাত, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, অর্থ সম্পাদক ইউসুফ জামিল, ক্রীড়া সম্পাদক এহেসান, সহ ক্রীড়া সম্পাদক ওয়াসিফ কবির, ত্রাণ কল্যাণ সম্পাদক সরওয়ার, প্রচার সম্পাদক রাফসান জানি, সমাজ কল্যাণ সম্পাদক সামসূল ইসলাম ইয়াশির, সিনিয়র সদস্য আরিফুল ইসলাম আরাফাত, আসাদ, তাহসিন, সাইফুল ইসলাম, আরিফ, জামিল, মামুন, সায়েমগীর বিটু, জিল্লু, সদস্যঃ শিহাব, শৈশব, রাব্বি, সেজান, ফয়সাল, অর্নব, জানে আলম, আকাশ, মামুন, তাওসীফ, নজরুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পরে অতিথি ও সোসাইটির সকলের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়।
ভয়েস/আআ