শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

পৌনে দুই কেজি গাঁজাসহ ডিবির জালে মাদক ব্যবসায়ী

এম.এ আজিজ রাসেল:
কক্সবাজার জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌনে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার সন্ধ্যা ৭টায় লাইট হাউজে পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামানের নির্দেশনায় এই অভিযান চালানো হয়। এসময় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন খাড়েরা গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে শাহীন মিয়া (২২) কে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে প্রায় পৌনে দুই কেজি গাঁজা উদ্ধার করে।

ডিবি পুলিশের ওসি জানান, গ্রেফতারকৃত শাহীন ইতিপূর্বে মাদক সহ পুলিশের হাতে গ্রেফতার করে কারাবাস করে। সে দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজার সহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই জাহিদুল ইসলাম আরমান বাদী হয়ে কক্সবাজার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আসামীকে বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION