শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

শ্রেয়ার গানে মাতোয়ারা পুরো বিশ্ব

বিনোদন ডেস্ক:

শুধু বলিউড কিংবা টালিউড নয়, শ্রেয়া ঘোষালের গানে মাতোয়ারা পুরো বিশ্ব। তাকে বলা হয় এ সময়ের সবচেয়ে দক্ষ গায়িকা। তার গানের পারিশ্রমিক এখনও সবচেয়ে বেশি। হবেই না বা কেন। শ্রেয়ার গানের গলাতেই সিনেমা অর্ধেক হিট হয়ে যায়। সম্প্রতি মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বানসালির ছবি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। সেখানেও শ্রেয়ার গাওয়া গান সুপারহিট।

তবে আজকের শ্রেয়া হয়ে ওঠার জন্য তার লড়াই কিন্তু কম ছিল না। মাত্র চার বছর বয়সে গান শেখা শুরু করেন শ্রেয়া। যে সময় বাচ্চারা ঠিক করে কথা বলতে শেখে না, সেই বয়সেই শ্রেয়া গেয়ে ফেলতেন একের পর এক কঠিন গান। টেলিভিশন রিয়ালিটি শোতে প্রথমবার দেখা গিয়েছিল ছোট্ট শ্রেয়াকে। সে সময় লতা মঙ্গেশকর থেকে সোনু নিগম সহ বলিউডের নামকরা গায়করা অবাক হয়েছিলেন এই মেয়ের গলা শুনে। শ্রেয়ার বলিউডের প্রথম গান ‘দেবদাস’ ছবিতে।

সঞ্জয় লীলা বানসালির মা শ্রেয়ার গান শুনেছিলেন রিয়ালিটি শোতে। তিনি সঞ্জয় লীলা বানসালিকে শ্রেয়ার কথা বলেন। তারপরই জীবনের প্রথম প্লেব্যাকে সবাইকে চমকে দেন শ্রেয়া। দেবদাস ছবির গান আজও মনে রেখেছে মানুষ। এরপর থেকে শ্রেয়াকে আর পেছনে ফিরে দেখতে হয়নি। বলিউডে তার গলাই শেষ কথা। অন্যদিকে টলিউডেও তিনি মানেই সেরা কিছু।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ১৯৮৪ সালের ১২ মার্চ শ্রেয়ার জন্ম। তিনি বড় হন রাজস্থানের কোটার কাছে একটি জায়গায়। সেখান থেকেই গানের চর্চা শুরু। শ্রেয়ার বাবা-মা প্রথম থেকেই তার গানের কদর করেছেন। শনিবার ৩৮ বছরে পা দিলেন এই গায়িকা। বিয়ের পর ছেলেকে নিয়ে তার এখন সুখের সংসার। সেই সঙ্গে চলছে একের পর এক গান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION