শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

সৌদিতে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবে শনিবার একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যা সংখ্যায় পুরো গত এক বছরের তুলনায় বেশি।দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ’র বরাত দিয়ে বিবিসি বলছে, এদের মধ্যে ইয়েমেন এবং সিরিয়ার নাগরিকও রয়েছেন। এছাড়া ইসলামিক স্টেট গোষ্ঠী, আল-কায়েদা, হুথি বিদ্রোহী গোষ্ঠীর সদস্যও ছিলেন।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ থেকে বিপথগামিতা- এ রকম নানা ‘জঘন্য অপরাধের’ অভিযোগ ছিল বলে এসপিএ’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, সৌদি আরবে প্রায়শই অনেকে ন্যায়সংগত বিচার প্রক্রিয়ার অধিকার পান না।

এসপিএ বলছে, মোট ১৩ জন বিচারক এই ব্যক্তিদের বিচার করেছেন এবং তারা তিন ধাপের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনা ও নিরাপত্তাবাহিনীর সদস্যদের টার্গেট করা, হত্যা, অপহরণ, ধর্ষণ এবং চোরাচালানের মাধ্যমে সৌদি আরবে অস্ত্র প্রবেশ- এ রকম নানা ধরনের অভিযোগ ছিল।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, বিশ্বে যে সব দেশে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়ে থাকে সৌদি আরব তাদের মধ্যে অন্যতম।

শীর্ষ পাঁচটি দেশের তালিকায় রয়েছে চীন, ইরান, মিশর এবং ইরাক।সৌদি আরবে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করার রীতি প্রচলিত রয়েছে। গত বছর সৌদি আরব ৬৯ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, ২০২০ সালে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION