শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

বাইডেন-ম্যাক্রোঁ একমত: রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে আক্রমণ তীব্র করেছে রুশ বাহিনী। ইতোমধ্যে পোল্যান্ড সীমান্তবর্তী লভিভের এক সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটি। এমন সংকটময় পরিস্থিতিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জোরদারে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রবিবার এই দুই নেতার মধ্যে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ।

বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে নেওয়া নিষেধাজ্ঞা আরও জোরালো করা হবে। তবে কোন কোন নিষেধাজ্ঞা জোরালো করা হবে, এ বিষয়ে বিস্তারিত জানায়নি এলিসি প্রাসাদ।

ম্যাক্রোঁ এবং বাইডেন ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া যুদ্ধ শেষ করার চেষ্টা চালিয়ে যাবেন।

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে ইরপিন শহরে মার্কিন সাংবাদিক ব্রেন্ট রেনাডকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন ম্যাক্রোঁ। রুশ সেনারা তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে দাবি কিয়েভের পুলিশ প্রধান আন্দ্রি নেবিতোভের।

যুদ্ধ বন্ধে এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিকবার আলোচনা করেন ফরাসি প্রেসিডেন্ট। তাতে কাজের কাজ কিছুই হয়নি। ফলে মস্কোর ওপর নিষেধাজ্ঞা জোরদারের পথেই হাটছে পশ্চিমারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION