শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

বাইডেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ রাশিয়ার

জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। ইউক্রেনে আগ্রাসন নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার ঘনিষ্ঠদের ওপর যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্ররা নিষেধাজ্ঞা আরোপের পাল্টা পদক্ষেপ হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো।

এছাড়া রাশিয়ার আরোপ নিষেধাজ্ঞার আওতায় থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং সিআইএ প্রধান উইলিয়াম বার্নস। এছাড়া বাইডেনের ছেলে হান্টার, সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন, হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পিসাকিও নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশের সুযোগ পাবেন না। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের দরজা উন্মুক্ত থাকবে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখতে অস্বীকৃতি জানাচ্ছি না, যদি তারা আমাদের জাতীয় স্বার্থ পূরণ করে।’ এছাড়া উচ্চ-পর্যায়ের যোগাযোগ আয়োজন করতে কোনও সমস্যায় পড়লে নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, নিকট ভবিষ্যতে নতুন ঘোষণা দিয়ে নিষেধাজ্ঞার তালিকা সম্প্রসারণ করা হবে। এই তালিকায় মার্কিন কর্মকর্তা, সামরিক কর্মকর্তা, আইনপ্রণেতা, ব্যবসায়ী, বিশেষজ্ঞ এবং মিডিয়া ব্যক্তিত্বরা থাকতে পারে বলে জানানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যারাই রুশভীতি বা রাশিয়ার বিরুদ্ধে ঘৃণা ছড়াতে এবং মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপে ভূমিকা রাখছে তাদের এই তালিকায় যুক্ত করা হবে।

সূত্র: বিবিসি, ফিনান্সিয়াল টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION