সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মহেশখালীতে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা চান: ইউএনও ইয়াছিন

আমিনুল হক, মহেশখালী:

মহেশখালীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন যোগদান করেছেন। তিনি গত ১৪ মার্চ কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করে ১৫ মার্চ মহেশখালীতে কার্যকাল শুরু করেছেন।

তিনি ইতোপূর্বে চট্টগ্রামের খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখা হতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (স্মারক নং -৬৯৮) তাকে গত ২০২১ সালের ২৩ ডিসেম্বর মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হয়।

দীর্ঘদিন পর তিনি গত ১৪ মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের কাছে যোগদান করে ১৫ মার্চ থেকে মহেশখালীতে কার্যকাল শুরু করেন। নবাগত ইউএনও মোহাম্মদ ইয়াছিন গতকাল বিকালে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে মহেশখালী কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আহমদ কবির এর নেতৃত্বে কলেজের শিক্ষকরা নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও মহেশখালী কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াছিনকে ফুলেল শুভেচ্ছা জানান।

মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহও নবাগত ইউএনওকে স্বাগত জানান। এসময় নবাগত ইউএনও মোহাম্মদ ইয়াছিন সকলের প্রচেষ্ঠায় মহেশখালীতে সরকারি বেসরকারি প্রকল্পের কাজ সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন করার গুরুত্বারোপ করেন। সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় মহেশখালীতে সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে তিনি সকলের কাছে আন্তরিক সহযোগিতা চেয়েছেন। উল্লেখ্য যে, মহেশখালীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহামদ ইয়াছিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কৃতি সন্তান।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION