সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পৌর এলাকায় নির্মিত ২৯টি সড়ক উপ-সড়ক উদ্বোধন আগামী মাসে

সংবাদ বিজ্ঞপ্তি 

কক্সবাজার পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প থেকে প্রথমধাপে প্রায় দেড়শো কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৯টি সড়ক-উপ সড়কের উদ্বোধন হতে যাচ্ছে।

আগামী মাসের প্রথম সপ্তাহে প্রকল্পগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মিউনিসিপ্যাল গভর্নেস সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি’র) ৮টি প্রকল্পের ৩২ কিলোমিটার সড়কের কাজ ইতোমধ্যে ৯৫ ভাগ শেষ হওয়ায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন মেয়র মুজিবুর রহমান।

তিনি জানান, টেকসই আরসিসি ঢালাই সড়কগুলোর ৯৫ ভাগ কাজ শেষ হয়ে গেছে। এখন শেষ মুহুর্তের কাজ চলছে। সেই কাজ দ্রুত শেষ হলে আগামী মাস অর্থাৎ এপ্রিলের প্রথম সপ্তাহে কক্সবাজার এসে এসব সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

মঙ্গলবার দুপুরে ঢাকায় সৌজন্য সাক্ষাৎ শেষে চলমান কাজের অগ্রগতি অবহিত হওয়ার পর মেয়র মুজিবুর রহমানের অনুরোধের প্রেক্ষিতে আগামী মাসের শুরুতে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবার আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী ও সিনিয়র সচিব।

কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম তারিকুল আলম জানান, মেয়র মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে মিউনিসিপ্যাল গভর্নেস সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি’র) ৮টি প্রকল্পের কাজ শেষের পথে। এখন উদ্বোধনের অপেক্ষা মাত্র। সেই লক্ষ্যে দিনরাত সব ধরনের কাজ এগিয়ে চলছে বলে জানান পৌরসভার প্রধান নির্বাহী।

এদিকে কাজের অগ্রগতি সম্পর্কে কক্সবাজার পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার টিটন দাশ জানান, পৌর এলাকায় কয়েকটি প্রকল্পের অধিনে প্রায় তিনশো কোটি টাকার কাজ চলছে। এরমধ্যে বেশিরভাগ কাজ শেষ হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে প্রায় দেড়শো কোটি টাকার কাজ উদ্বোধন হবে।

সেই লক্ষ্যে চলতি মাসের মধ্যে সবগুলো কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্পের দায়িত্বে থাকা এই ইঞ্জিনিয়ার।
এদিকে জমকালো আয়োজনের মধ্যদিয়ে ২৯টি সড়কের উদ্বোধন হবে জানিয়ে সবগুলো কাজ শেষ করার লক্ষ্যে পৌরবাসীর সহযোগিতা চেয়েছেন নগর পিতা মুজিবুর রহমান।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION