শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

উখিয়া ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের সামনে থেকে ৪৬ হাজার ইয়াবা সহ আটক ১

ভয়েস প্রতিবেদক:

মিয়ানমার থেকে বাংলাদেশে আনার পর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পকে ইয়াবা রাখার নিরাপদ গোডাউন বানিয়েছে ইয়াবা ব্যবসায়ীরা। ক্রেতার কাছ থেকে অর্ডার পেলে এসব গোডাউন থেকে ইয়াবা বের করে চালান পৌঁছে দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই এমন কৌশল নিয়েছে ইয়াবা ব্যবসায়ীরা।

শনিবার (৬ জুন) দুপুরে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ময়নারঘোনা এলাকায় রোহিঙ্গা ক্যাম্পের সামনে থেকে ৪৬ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটকের পর এ তথ্য জানতে পেরেছে র‌্যাব।

আটক মাদক ব্যবসায়ীর নাম ফয়সাল আমিন (২৬)। তিনি টেকনাফ থানাধীন হ্নীলা লামারপাড়া এলাকার জালাল আহমদের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্র জানায়, ফয়সাল আমিন ইয়াবার চালানের অর্ডার পাওয়ার পর তা ডেলিভারি দিতে রোহিঙ্গা ক্যাম্পের গোডাউন থেকে তা নিয়ে বের হচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা পথে অবস্থান নিয়ে ফয়সাল আমিনকে আটক করে। তার কাছ থেকে মোট ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ-র‌্যাবের চোখ ফাঁকি দিতে ইয়াবা ক্যাম্পের ভেতরে গোপনে লুকিয়ে রাখা হয় এসব ইয়াবা। ক্যাম্পের ভেতরে ছোট ছোট বাসা হওয়ায় র‌্যাব-পুলিশ অভিযান চালালেও এসব ইয়াবা সহজে খুঁজে পাওয়া যায় না। এই সুযোগকে কাজে লাগিয়ে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে নিরাপদে ইয়াবা রাখার গোডাউন বানিয়েছে মাদক ব্যবসায়ীরা।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ময়নারঘোনা এলাকায় রোহিঙ্গা ক্যাম্পের সামনে থেকে ৪৬ হাজার পিস ইয়াবাসহ ফয়সাল আমিন নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতর থেকে এসব ইয়াবার চালান নিয়ে ক্রেতার কাছে হস্তান্তর করতে যাচ্ছিল ফয়সাল। পথে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাকে আটক করে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION