মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের কাছে ফিশিং ট্রলার দুর্ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে।
তারা হলেন মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের আব্দু শুক্কুরের ছেলে নেছার মিয়া (৩৭) ও আবু তাহেরের ছেলে আরিফ উল্লাহ (২৫)।
মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ কামাল জানিয়েছেন, কক্সবাজারের নুনিয়ারছড়া এলাকার মো. পারভেজের মালিকানাধীন ফিশিং বোট নিয়ে ১৪ জন জেলে কিছুদিন আগে সাগরে মাছ ধরতে যান। দুই দিন আগে মাছ ধরার সময় দুর্ঘটনার কবলে পড়ে দুই জেলের মৃত্যু হয়।
গত রাত ১০ টার দিকে দুই জেলের মরদেহ সহ উপকূলে ফিরে আসেন ১২ জেলে।
মহেশখালী থানার ওসি মো: আবদুল হাই জানিয়েছেন, পুলিশ ঘটনা খতিয়ে দেখছেন।
ভয়েস/আআ