সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

ভয়েস প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-উপলক্ষ্যে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও কেক কাটা অনুষ্ঠানের।

“ বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার” এ প্রতিপাদ্যে দিবসটি পালনে বৃহস্পতিবার অরুণোদয় স্কুল প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

পরে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় ও সম্প্রচার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সদস্য সাইমুম সরওয়ার কমল।

জেলা প্রশাসক মো: মামুনুর রশীদের সভাপতিত্বে এতে সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ,পুলিশ সুপার মো: হাসানুজ্জামান,জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, প্রেসক্লাব ও সিবিইউজে সভাপতি আবু তাহের চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক বিভিষণ কান্তি দাশ বক্তব্য রাখেন।

পরে দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজিত রচনা, চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং কেক কাটা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION