সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

আবারও ফিল্মফেয়ার জিতলেন জয়া

বিনোদন ডেস্ক:

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তৃতীয়বারের মতো সেরা অভিনেত্রী হিসেবে ভারতের ফিল্মফেয়ার জিতেছেন তিনি। ১৭ মার্চ ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-২০২১’ দেওয়া হয়। সেখানে কলকাতার ‘বিনিসুতোয়’ সিনেমায় অভিনয়ের জন্য বাংলায় শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া। জনপ্রিয় শাখায় এই সম্মাননা পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে কলকাতার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-২০২১’ এ জয়ার হাতে ‘ব্ল্যাক লেডি’ তুলে দেন আয়োজকরা।

এর আগে ২০১৯ সালে টলিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’র জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন জয়া আহসান।

তার আগে ২০১৮ সালে ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্যও সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পান তিনি।

২০১৭ সালে অরিন্দম শীল পরিচালিত ‘ঈগলের চোখ’ ও ২০১৪ সালে অরিন্দমের ‘আবর্ত’ সিনেমার জন্য ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION